ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার কারণে এথিস্ট ইন বাংলাদেশ এবং লেখকদের বিরূদ্ধে ঢাকায় মামলা
নিজস্ব সংবাদদাতা
গত ২২শে ফেব্রুয়ারী ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে ২৫ নং মজলিসে “এথিস্ট নোট” নামক ওয়েবসাইটের সম্পাদক/প্রকাশক ও বিভিন্ন লেখকদের বিরুদ্ধে ইউসুপ কাউসার বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন। মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট জনাব রাজু আহমেদ ডিএমপির পিবিআই শাখাকে মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছেন।তদন্ত প্রতিবেদন জমার জন্যে ২১শে এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলাটি ফৌজদারী দন্ডবিধি ১৮৬০ (সংশোধিত) আইনের ২৯৫, ২৯৫(ক), ২৯৮ এবং ৩৪ ধারার অধীনে গৃহীত হয়। মামলার আসামীর সংখ্যা উক্ত অনলাইন প্ল্যাটফর্মের প্রকাশক মোঃ রাসেল মিয়া সহ ৮। মামলার নম্বর – সি.আর. -২২০/২০২৬ বলে জানা গেছে আদালত সূত্রমতে। আসামীদের মধ্যে অন্যন্যরা হলেন – মোঃ তোফায়েল আহমেদ, নুরুল আমিন, বুরহান উদ্দীন, মোসাম্মাত নাসরিন সুলতানা, রুমানা পারভীন, তাহসিন আহমেদ, এবং গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম। মামলাটি সি.আর.-২২০/২০২৬ রেফারেন্সে নথিভুক্ত হয়েছে।
এই ব্যাপারে যোগাযোগ করা হলে পিবিআই এর প্রেস অফিসার বলেন, “এই ধরণের অভিযোগ গুরুত্বের সাথে আমরা বিবেচনা করি এবং কঠোরভাবে এইসব অপরাধ আমরা দমন করবো তদন্তের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে।”
এথিস্ট নোট এর প্রকাশক ও সম্পাদক মোঃ রাসেল মিয়া মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে উনি এ-ব্যাপারে কোনো মতামত জানাতে অস্বীকৃতি জানান।
আদালতের ২৫নং আদালত-কক্ষে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে এই ওয়েবসাইটের এর বিরূদ্ধে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ছাঁপানোর অভিযোগ রয়েছে। আদালত ঢাকা মেট্রোপলিটান পুলিশের পিবিআই শাখাকে মামলাটি তদন্তের এবং তদন্ত প্রতিবেদন জমা দেবার নির্দেশ দিয়েছেন।

